আবারও ক্ষমতায় যেতে নির্বাচন কমিশন গঠন করছে সরকার : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
আবারও ক্ষমতায় থাকতে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের দিকে সরকার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনসিস্টিটিউটে সভা করে বিএনপি। একুশের চেতনা ও বতর্মান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার একুশ ও স্বাধীনতার চেতনা নষ্ট করে দিয়েছে। শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখতে এই সরকার দেশের আত্মাকে ধবংস করেছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





















