আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় মূল্যনির্ধারণ নিয়ে সরকার উভয় সংকটে : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক হারে সারের দাম বাড়ায় মূল্যনির্ধারণ নিয়ে সরকার উভয় সংকটে পড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিপুল ভর্তুকি দিতে হিমশিম খাচ্ছে তারা। অন্যদিকে ভর্তুকি কমালে কৃষিপণ্যের দাম বেড়ে যাবে।
সারের মজুত, দাম, ভর্তুকিসহ সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আব্দুর রাজ্জাক আরও জানান, সারের জন্য ভর্তুকি দিতে চলতি অর্থবছরে ২৮ হাজার কোটি টাকা লাগবে। ২০২০-২১ অর্থবছরে ভর্তুকি লাগে ৭ হাজার ৭১৭ কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকি খাতে বাজেট সাড়ে ৯ হাজার কোটি টাকা। এতে প্রায় ১৯ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন বলে জানান মন্ত্রী। প্রতি কেজি ইউরিয়াতে সরকার ৮২ টাকা ভর্তুকি দিচ্ছে। এভাবে ভর্তুকি দিলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে বলে মন্তব্য করেন, মন্ত্রী।





















