আদালতে হাজিরা দিলেন পরিমনি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়েছেন চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হন তিনি। গেল ৩১ আগস্ট শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একই সাথে ১৫ সেপ্টেম্বর বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন তিনি। পরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন পরীমণি। এর আগে গেল ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে রেব। পরদিন বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রেব।





















