আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৯২৮ বার পড়া হয়েছে
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সকাল সোয়া ১০টা নাগাদ ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমনি।
আগামী ১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। এর আগে, গত ১৮ এপ্রিল পিবিআই’র দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একইসঙ্গে, পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিকে সশরীরে হাজির হতে সমন জারি করা হয়। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২১ সালের ৬ জুলাই, আদালতে বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।


















