আজ ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস
- আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আজ ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস। দেশ স্বাধীন হওয়ার দুইদিন পর স্বাধীনতার স্বাদ পায় নওগাঁবাসী।
১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষনা করা হলেও মূলত নওগাঁ মুক্ত হয় আজ। দিবসটি সামনে রেখে বনাঢ্য রেলী করেছে স্থানীয় একুশে পরিষদ নওগাঁ নামে একটি সামাজিক সংগঠন। শহরের প্যারিমন লাইব্রেরী চত্ত্বর থেকে রেলীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে লাইব্রেরীর হল রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। যেখানে সংগঠনটির উপদেষ্টা অবসর প্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সভাপতি আব্দুল বারীসহ বিশিষ্ট ব্যাক্তিরা বক্তব্য রাখেন। ১৬ ডিসেম্বর বিজয়ের খবর জানার পর নওগাঁয় যুদ্ধকালীন কমান্ডার জালাল হোসেন চৌধুরী শহর আক্রমণের সিদ্ধান্ত নেন। ১৭ ডিসেম্বর মুক্তিসেনারা শহরে প্রবেশের চেষ্টা চালান। শুরু হয় সম্মুখযুদ্ধ। এতে শহীদ হন ছয়জন। পরদিন মিত্রবাহিনী যোগ দিলে পাকিস্তানি সেনাদের পতন হয়। শহরের সরকারি কে ডি উচ্চবিদ্যালয় মাঠে তাঁরা আত্মসমর্পণ করে। এরই মধ্যদিয়ে মুক্ত হয় সীমান্তবতী জেলা নওগাঁ।















