আজ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আজ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। কমিশন ভবনে বিদায়ী সংবর্ধনায় অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ বাকী তিন নির্বাচন কমিশনার। বিদায়ী বক্তব্যে সিইসি একেএম নুরুল হুদা দাবি করেন, ৫ বছরের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সফল।
ভোটগ্রহণে ইভিএমের ব্যবহার নির্বাচন ব্যবস্থায় নতুন দিক এনেছে বলে জানান সিইসি। তবে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে বলেও স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ভবনের লেক ভিউ চত্বরে আয়োজিত বিদায়ী সংবাদ সম্মলনে তিনি বলেন, ইসির উপর অর্পিত দায়িত্ব কঠোর পরিশ্রমের সঙ্গে পালন করেছেন। সিইসি বলেন, এ পর্যন্ত ৬ হাজার ৬৯০টি নির্বাচন সম্পন্ন করেছেন তারা।





















