আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে সারাদেশে শুরু হয়েছে রেল চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে সারাদেশে শুরু হয়েছে রেল চলাচল। এতদিন করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে ট্রেন চলছিল।
এ কারণেই আজ থেকে ট্রেনে শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী,বুধবার সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। এই সিদ্ধান্তের কারণে এখন থেকে ট্রেনে আর কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়,আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।
























