আগামী বছরের জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন
- আপডেট সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
আগামী বছরের জুন মাসে পদ্মা সেতু,এরপর কর্ণফুলীর নদীর উপর বঙ্গবন্ধু টানেল ও বছরের শেষে মেট্টোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ভায়াডাক্টের উপর মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান। বলেছেন,মেট্টোরেল আর স্বপ্ন নয়,দৃশ্যমান বাস্তব।
৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৭ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি মেট্রোরেল স্টেশনের নির্মাণ কাজ চলছে।
ভায়াডাক্টের উপর মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘুরে দেখেন মেট্রোরেলের কোচগুলো।পরে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদের অপপ্রচারের জবাব, উন্নয়নের মাধ্যমে দেবে সরকার।
পদ্মা সেতু,কর্ণফুলী নদীর উপর বঙ্গবন্ধু টানেল,এমআরটি লাইন ৬ এর উদ্বোধনে সরকারের পরিকল্পনা তুলে ধরেন ওবায়দুল কাদের।
পরে সবুক পতাকা নাড়িয়ে মেট্টো ট্রেনটিকে ভায়াডাক্টের উপর চলাচল পরিক্ষণের নির্দেশনা দেন মন্ত্রী।শুরু হয় পরীক্ষামূলক চলাচল। উত্তরা ডিপো থেকে ৪ টি স্টেশন ঘুরে ফিরে আসে মেট্টোরেল। ।এদিন গতি থাকে ঘন্টায় ২৫ কিলোমিটার।




















