আগামীকাল ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
আগামীকাল ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপহার দেয়া হচ্ছে।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করতে দেশের ৪টি উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ৪৯২টি উপজেলায় এই ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৬৫ হাজারের বেশি পরিবার। প্রতিটি ঘরে খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া, বরগুনা সদর উপজেলার খেজুরতলা, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী।






















