আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ রেলমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্তবর্তী শিবনগরে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেন। এসময় রেলমন্ত্রী বলেন,এটি উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। কাজের অগ্রগতি দেখে দুই পক্ষই হতাশ। আগামী জুনের মধ্যে রেলপথ বসানোর কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়।ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান তিনি।























