আওয়ামী সরকার দেশের আত্মা বিক্রি করে দিয়েছে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বর্তমান আওয়ামী সরকার দেশের আত্মা বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইন করা হচ্ছে। ‘সাংবাদিকরা যেন সত্য কথা বলতে না পারে, সেজন্যই নতুন এই কালাকানুন করা হচ্ছে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশের কাউন্সিলে সাংবাদিক নেতারা তুলে ধরেণ গণমাধ্যমের বিরাজমান পরিস্থিতির কথা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব দাবি করেন, দেশের সংবাদপত্র এখন স্বাধীন নয়, সরকার দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।
তিনি বলেন, সাংবাদিকসহ সবার ঐক্য গড়ে সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
দেশ রক্ষায় র্বতমান সরকারকে হটানোর বিকল্প নেই বলও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

























