আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির কোন লাভ নেই : ত্রাণ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির কোন লাভ নেই। কেননা, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে দিনরাত দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। অন্যদিকে, সরকার সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। ত্রি-বার্ষিক সম্মেলনে তিন বছরের জন্য ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল লতিফ মন্ডল ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনকে দায়িত্ব দেয়া হয়েছে।





















