আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারবে না : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারবে না নির্বাচন কমিশন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনের সমাবেশ ডাকে মহানগর বিএনপি। সভায় বিশেষ অতিথি দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলমসহ সহযোগী সংগঠনের নেতারা। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দিচ্ছেন। চাল, ডাল, তেল, গ্যাসসহ সব জিনিষের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।





















