আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয়। টোকা লাগলেই পড়ে যাবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপিকে সন্ত্রাস আর তালেবানি রাজনীতি বাদ দেয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। নওগাঁ জেলা আওয়ামী লীগের সম্মেলনে, বিএনপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন তারা।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, তাদের দলের মধ্যেই গণতন্ত্র নেই।
বিএনপি আবার ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে বলেও জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এর আগে বিএনপি নেতাদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তারা এখন জণগন থেকেও দুরে সরে গেছে।
দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন ড. হাছান মাহমুদ।
নারায়ণগঞ্জের বন্দরে একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, গণমানুষের কাছে প্রত্যাক্ষিত হয়ে জোট গঠনের নামে দুর্ভোগ করছে বিএনপি-জামাত।
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।























