আইন-শৃঙ্খলার পাশাপাশি মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ঢাকার মতিঝিল বিভাগের প্রতিটি পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন ডিএমপি মতিঝিল বিভাগের নবনিযুক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ।
সকালে তার যোগদান উপলক্ষে মতিঝিল বিভাগের সকল থানার পুলিশ সদস্যদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় সকল অফিসার এবং পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করারও পরামর্শ দেন তিনি। থানায় আগত সেবা প্রত্যাশীদের পেশাদারিত্বের সাথে মানসম্মত সেবা প্রদান করা এবং সকলের সাথে ভালো আচরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়। বিভাগের কোন পুলিশ সদস্য যেন মাদক, চাঁদাবাজি, দুর্নীতিসহ কোন অপরাধমূলক কাজে জড়িত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ বলেন, অন্যথায় কঠোর শাস্তি ভোগ করতে হবে।



















