অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ ও চাঁদাবাজ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রতিবেশী দেশসহ পৃথিবীর সবখানে পূজা-বড়দিনসহ বিভিন্ন উৎসবে পণ্যের দাম কমে আর বাংলাদেশে রোজার মাসে বাড়ানো হয়। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ ও চাঁদাবাজ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতা চান তিনি।
প্রথম রোজায় কারওয়ান বাজার পরির্দশনেআসেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাজারের প্রকৃত অবস্থা জানতে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি ।
পরে বাণিজ্যমন্ত্রী জানান, নির্ধারিত দামের চেয়েও বেশিতে পণ্য বিক্রি হচ্ছে বলেই বাজার নজরদারি করা হচ্ছে ।
প্রান্তিক পর্যায়ে শস্যের দাম আর রাজধানীতে পাইকারি ও খুচরা দামে কয়েক শো গুণ পার্থক্য রয়েছে। তাই পাইকারি বাজারে পর্যবেক্ষণ বাড়ানোর কথা বলেন টিপু মুনশি।
বাজার নিয়ন্ত্রণে আকস্মিক পরির্দশন নয়, দরকার সার্বক্ষনিক নজরদারি এমনটাই মনে করেন সাধারণ ক্রেতারা।























