অযোগ্য কমিশন গঠনের পাঁয়তারা চলছে : রিজভী
- আপডেট সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
হুদা কমিশন দিনের ভোট রাতে আর বিনা ভোটে এমপি বানানোর নতুন মডেল রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সরকার দায়ি। এদের কাছ থেকে গণতন্ত্র আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর ‘নির্বাচন কমিশন গঠন ও নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সার্চ কমিটি বিদায়ী হুদা কমিশনের চেয়েও অযোগ্য আরেকটি ইসি গঠনের পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী অভিযোগ করেন, গেল দুইবারের মতো আগামীতেও নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জনগণকে শোষণের পথ তৈরি করা হচ্ছে। ভোট ডাকাতির অপচেষ্টার বিরুদ্ধে জনগণ জেগে উঠলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গুমের অভিযোগও করেন তিনি।





















