অযথা হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ : সৈয়দা রিজওয়ানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৭১ বার পড়া হয়েছে
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি শাস্তিযোগ্য অপরাধ। বলেন, ঢাকায় ঘোষিত নীরব এলাকা নতুন সরকার বাস্তবায়ন করবে।
সকালে, রাজধানীর শিক্ষাচত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত হর্ন বাজানো ও শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, শব্দদূষণ রোধে একটি আইন প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার, যা আগে কোনো সরকার করেনি। এ আইন বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বদঅভ্যাসের কারণে অতিরিক্ত হর্ন বাজানো হয়, অযথা এটি বাজানো বন্ধে জরিমানা ও শাস্তির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা গেলে শব্দদূষণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।





















