অবৈধ আ’লীগ সরকার করোনার সময়ে ২৩ হাজার কোটি লুটপাট করেছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
অবৈধ আওয়ামী লীগ সরকার করোনার সময়ে ২৩ হাজার কোটি লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলায় ঈদ সামগ্রী বিতরণের সময় একথা বলেন তিনি। রিজভী আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাঁধে ভর করে তিন মেয়াদে ক্ষমতায় বসেছে সরকার। আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে। অনুষ্ঠানে আড়াই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী তুলে দেয়া হয়।





















