অপরাজনীতির কারণে বিএনপির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বিএনপি’র রাজনীতিতে দম বন্ধ করা পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাজনীতির কারণে তাদের রাজনৈতিক ভবিষ্যতও এখন প্রশ্নবিদ্ধ।
সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে, বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে তিনি বলেন, দেশে না বিএনপিতে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে। আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় তারা এখন চোখে সর্ষে ফুল দেখছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারাই এখন দেশের একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি। এছাড়া, বিএনপির অব্যাহত মিথ্যাচার তাদের চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।






















