অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের সময় স্বজনপ্রীতির কারণে গ্রামাঞ্চলে সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কাঁচা রাস্তাগুলো পাকা করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অন্তর্ববর্তী সরকার আমলে জারি করা অধ্যাদেশগুলোর মতবিরোধ দূর করতে অধিবেশনে আলোচনা হবে ।রোববার জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
। এদিকে, সংসদে সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান। ১৩ দিনের বিরতি শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রোববার বিকালে ফের শুরু হয় ত্রয়োদশ সংসদ অধিবেশন । মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। রোববারের অধিবেশনেও মন্ত্রী-এমপিরা জনগুরুত্বপর্ণ নানা বক্তব্য উপস্থাপন করেন। ডেপুটি স্পিকারের বক্তব্যের রেশ ধরে — ইনসাফের ভিত্তিতে সংসদীয় কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ।অন্তবর্তীকালীন সরকার আমলে জারি করা ১শ’ ৩৩টি অধ্যাদেশের মধ্যে সরকারি-বিরোধী দলের ঐকমত্যের বাইরে থাকা অধ্যাদেশ নিয়ে আলোচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের সময় স্বজনপ্রীতির কথা তুলে ধরে গ্রামীন সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন স্থানীয় সরকার মন্ত্রী । কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে অধিবেশনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত।





















