অনেক প্রতীক্ষার পর পিএসজির জার্সিতে অভিষেক হলো লিওনেল মেসির
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
অনেক প্রতীক্ষার পর পিএসজির জার্সিতে অভিষেক হলো লিওনেল মেসির। জয় দিয়ে নিজের অভিষেক ম্যাচ রাঙ্গালেন। তবে, গোল আদায় করতে পারেননি এলএমথার্টি।
রেইমসকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। দু’টি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। ১৬ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি মারিয়ার ক্রিসে মাথা ছোয়ান ফরাসী তারকা। ম্যাচের ৩৯ মিনিটে অবশ্য সমতায় ফিরতে পারতো রেইমস। ভাগ্যদেবী সহায় ছিলোনা তাদের। উল্টো ৬৩ মিনিটে আবারও এগিয়ে যায় প্যারিসিয়ানরা। আবারও চিত্রপটে এমবাপ্পে। আশরাফ হাকিমির অ্যাসিস্টে নিজের জোড়া পূরণ করেন এই তারকা। বাকি সময়ে মেসি-এমবাপ্পেরা ত্রাস ছড়ালেও আর গোল পায়নি পিএসজি।






















