অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং করোনার কারণে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ।
দুই বোর্ডের সমঝোতাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পরবর্তী সূচি অনুযায়ী ২০২২ সালে সিরিজটি খেলবে দুই দল। সিরিজ স্থগিত হওয়ার আগে এসিবি প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তারা সিরিজটি শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে সরিয়ে আনার চেষ্টা করেছে। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। আইসিসি সুপার লিগের এ সিরিজ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল এবং বিশ্বকাপ আয়োজিত হওয়ার কারণে সিরিজটি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছিল।






















