০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু রাখতে শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / ১৫৯৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী

এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু রাখতে শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং নতুন বই হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের পুষ্টির পাশাপাশি মানসিক স্বাস্থের দিকে সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলতে পাঠ্যক্রম, বই ও শিক্ষাদান পদ্ধতিকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার- এমনটাও জানান তিনি।

মাত্র এক মাসের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন বোর্ডের ফল হস্তান্তর করেন বোর্ডের চেয়ারম্যানরা।

পাশাপাশি বছরের শুরুতে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার বর্তমান সরকারের উদ্যোগ বাস্তবায়নে ২০১০ সাল থেকে শুরু হয় এই কার্যক্রম।সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হাতে ২০২২ সালের নতুন বই তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন । পরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ সময়, দিক নির্দেশনামূলক বক্তব্যে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশংকার কথা জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার।

শিক্ষার্থীদেরকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যের পাশাপাশি মানসিক বিকাশে যত্নবান হতে হবে।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ১০০টিরও বেশি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ এগিয়ে চলছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু রাখতে শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ

আপডেট সময় : ০১:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১