অঘটনকে স্বাক্ষী করেই শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
অঘটনকে স্বাক্ষী করেই শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছে অর্সেনাল। ব্রেন্টফোর্ডের হয়ে গোল দুইটি করেছেন সার্জিও ক্যানোস ও ক্রিশ্চিয়ান নরগার্ড।
ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্ণার বাঁচানোর চেষ্টায় ঠিক মতো বল ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। যে সুযোগে দলকে এগিয়ে নেন ক্যানোস। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রেন্টফোর্ড। বিরতি থেকে ফিরে কয়েকটি দারুণ সুযোগ পায় আর্সেনাল। কিন্তু গোল আদায় করতে পারেনি। উল্টো ৭৩তম মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ান নরগার্ড। তাতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।
























