০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

অগ্রিম টাকা দিয়েও সময়মতো করোনার টিকা না পাওয়ায় বেক্সিমকোর এমডি’র ক্ষোভ প্রকাশ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১৬০৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, দয়া নয়, অগ্রিম টাকা নিয়েও চুক্তিমতো টিকা দিচ্ছে না ভারত। তাই দ্রুত করোনার টিকা পেতে সেরাম ইনস্টিটিউটকে সরকারের চাপ দেয়া উচিত। এদিকে করোনার ডাবল ভেরিয়েন্ট থেকে দেশবাসীকে রক্ষায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

করোনা মহামারি থেকে বাঁচতে বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড। সেরাম থেকে তিন কোটি টিকার ডোজ আনতে গত বছরের ৫ নভেম্বর সমঝোতা স্মারক সই হয়। ১৩ ডিসেম্বর হয় টিকা কেনার চুক্তি।

চুক্তি অনুযায়ী মার্চ পর্যন্ত তিন মাসে বাংলাদেশে দেড় কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে সেরাম ইনস্টিটিউট। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে এসেছে আরও ৩২ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে এক কোটি ২ লাখ ডোজ টিকা।

ভারত অভ্যন্তরীণ চাহিদা আগে মেটানোর সিদ্ধান্ত নেয়ায় মার্চ থেকে টিকা রপ্তানি আটকে আছে। এতে বাংলাদেশে টিকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ।

এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেয়া।

এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদল্যায়ে নতুন করোনা ইউনিটের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন বলেন, ভারতে করোনার ডাবল ভেরিয়েন্টে থাকায় স্থলবন্দর এবং আকাশ পথে যারা আসবেন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

করোনার উচ্চ সংক্রমণ রোধে অন্তত আরো দুমাস সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অগ্রিম টাকা দিয়েও সময়মতো করোনার টিকা না পাওয়ায় বেক্সিমকোর এমডি’র ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৭:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১