৫ মে শাপলা চত্বরে হেফাজতের সহিংসতা অনেক বড় ঘটনা, তাই তদন্তে সময় লাগছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সহিংসতা অনেক বড় ঘটনা। তাই তদন্ত করতে সময় লাগছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররমে ব্যাপক নাশকতা হয়। সেটাকে পুঁজি করে গুজব ছড়িয়ে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও সিলেটসহ বেশকয়েটি জেলায় ব্যাপক সহিংসতা চালানো হয়েছে । ভিডিও ফুটেজ দেখে সহিংসতায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। যদি কেউ ফের সহিংসতার চেষ্টা করে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















