২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করে যাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনে আন্তর্জাতিক স্বৃকিতির জন্য সরকার কাজ করে যাচ্ছে এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবসের উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি। বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। শুধু ২৫ মার্চ রাতে প্রায় ২৫ হাজার মানুষকে অপারেশন সার্চলাইটের নামে হত্যা করা হয়। যেটি বিশ্বের সবচেয়ে বৃহত্তর গণহত্যা। এ হত্যার দায়ে পাকিস্তানিদের ও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। খুব শিগগিরই আন্তর্জাতিক ভাবে জনমত গঠনের মাধ্যমে জাতিসংঘ কতৃক ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পাবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।























