২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৪ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দেশে একদিনের ব্যবধানে করোনা রোগীর শনাক্ত বেড়েছে অন্তত দেড় হাজার জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে তিন হাজার ৫৫৪ জন রোগী। এ সময়ে মৃত্যু হয়েছে ১৮ জনের।
২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহের তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধাপক ডা. নাসিমা সুলতানা জানান, শনাক্তকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জন। সোমবার ৩০ জন মৃত্যুর রেকর্ডের পরদিন প্রাণ হারিয়েছেন ১৮ জন। তাদের মধ্যে পুরুষ ১২ জন ও ছয়জন নারী। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জন।






















