২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী।
মৃতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২১৯টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৯৯টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১০৫ জন।
























