০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই খবর ঘিরে খুলনার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামীকাল খালিশপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বহুল প্রত্যাশিত জনসমাবেশ।

খুলনার রাজনীতিতে জনসভা নতুন কিছু নয়। কিন্তু দীর্ঘ ২২ বছর পর একজন শীর্ষ নেতা খুলনার মাটিতে আসছেন, এই বাস্তবতা বদলে দিয়েছে পুরো রাজনৈতিক আবহ। আগামী ২ ফেব্রুয়ারি খুলনায় আয়োজিত একটি নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর এটি হবে খুলনার মাটিতে তার সরাসরি রাজনৈতিক কর্মসূচি।

নেতাকর্মীরা বলছেন, এটি শুধু একটি নির্বাচনী জনসভা নয়। দীর্ঘ বিরতির পর খুলনায় তারেক রহমানের উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে সক্রিয় করবে। বিশেষ করে শিল্পনগরী খুলনায় বন্ধ কলকারখানা, কর্মসংস্থান সংকট ও তরুণদের ভবিষ্যৎ—এই ইস্যুগুলো সামনে এনে বিএনপি নতুন বার্তা দিতে চাইছে।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই জনসমাবেশ। মাঠ পরিদর্শন, স্টেজ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেতাকর্মীরা এখন দারুণ ব্যস্ত। প্রস্তুতি মোটামুটি শেষ।

এক সময়ের শিল্প নগরী খুলনা, এখন বেকারদের নগরী। বেকার সমস্যা, বন্ধ জুটমিল আর অনিশ্চিত ভবিষ্যতের গল্পে হতাশা সবার মনেই । আর, ঠিক এখানেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারেক রহমানের এই আগমন।

২২ বছর পর তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে দশ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন বিএনপি নেতারা।

২ ফেব্রুয়ারি খুলনায় শুধু একটি জনসমাবেশ নয়। উন্মোচিত হবে খুলনার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বলছেন রাজনীতি বিশ্লেষকরা।

এই খবর ঘিরে খুলনার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামীকাল খালিশপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বহুল প্রত্যাশিত জনসমাবেশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬