১৮ মামলার আসামী বার্মা সাইফুল গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বায়েজিদে পুলিশের সঙ্গে গোলাগুলির পর তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৮ মামলার আসামী বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। বৃহস্পতিবার বায়েজিদ লিংক রোডের সামনে থেকে তাকে আটক করা হয়। বায়েজিদ থানার ওসি জানান, গেলরাতে লিংক রোডের পুলিশ অস্থায়ী চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় সাইফুলের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।






















