১৬ মের পর লকডাউন বাড়বে আরও এক দফা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর লকডাউনের মেয়াদ বাড়বে আরও এক দফা। সেইসঙ্গে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকেও বিচারিক ক্ষমতা দেয়া হবে।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, ১৬ মে’র পর আরও একদফা লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। এর আগে মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। এটা সারাদেশকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই সংক্রমণ এড়াতে আরও কঠোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর আগে কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় দফায় দফায় লকডাউন।























