১৩ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশন গঠনে ২০ জনের নাম থেকে ষষ্ঠ বৈঠকে ১৩ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। তবে কাল সপ্তম বৈঠকে ১০ জনের নাম চুড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান– বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার ৭ম বৈঠকে ১০ জনের নাম চুড়ান্ত করে বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তারা। এর মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। ২২ ফেব্রুয়ারির বৈঠকশেষে দশজনের নাম চূড়ান্ত করা হলেও রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কারো নাম প্রকাশ করা হবে না।





















