হেড কোচের দায়িত্ব ছাড়লেন ক্রিস সিলভারউড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
অ্যাশেজ সিরিজের ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়লেন ক্রিস সিলভারউড। এক বিবৃতিতে সিলভারউডের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
গেলো মাসে শেষ হওয়া অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিলো ইংল্যান্ড। সবশেষ ১৪ টেস্টে ইংল্যান্ডের জয় কেবল মাত্র একটি। ২০১৯ বিশ্বকাপ জয়ের পরে ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়লে তৎকালিন বোলিং কোচ সিলভারউডকে হেড কোচের দায়িত্ব দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২১ সালের এপ্রিলে সিলভারউডকে প্রধান নির্বাচকের দায়িত্বও দেন পরিচালক অ্যাশলে জাইলস। হেড কোচের পাশাপাশি ব্যর্থতার দায়ে চাকরি হারিয়েছেন পরিচালক জাইলসও। এবার সেই তালিকায় যোগ হলেন ক্রিস সিলভারউড।






















