সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত
- আপডেট সময় : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় সিলেট, বগুড়া ও শেরপুরে ১২ জন নিহত হয়েছে।
সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও ৩ জন । এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহীবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন। পুলিশ জানায়, শাওন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, ঘটনাস্থলে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে সিএনজিতে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভার্তি নিলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
শেরপুরে পান বোঝাই ট্রাক উল্টে আমেনা পারভিন নামে এক নারী নিহত হয়েছে। সকালে বাড়ী ফেরার পথে চাপাতলীর সার্কিট হাউজের সামনে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


























