স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত কমিটির ব্যর্থতায় আমির হামজাকে মনোনয়ন দেয়া হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত কমিটির ব্যর্থতায় আমির হামজাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনয়ন প্রাপ্ত মো. আমির হামজা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। আমির হামজাকে নিয়ে অনেক ‘ভুল তথ্য’ কমিটির কাছে জমা পড়েছিল জানিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হবে।























