স্পিকার হলেন হাফিজ উদ্দিন আর ডেপুটি স্পিকার কায়সার কামাল
- আপডেট সময় : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
এল জাতির প্রত্যাশিত মাহেন্দ্রক্ষণ। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে সংসেদের জেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশারেফ সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যরিষ্টার কায়সার কামাল।
পবিত্র কোরঅন তেরাওয়াতের মাধ্যেমে শুরু হলো দীর্ঘ স্বৈরশাসনের পর গণতান্ত্রিক অভিযাত্রায় পথচলা। আবারো, ইতিহাস গড়া হলো। জীবনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েই, প্রধানমন্ত্রী হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত। তাই, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে সংসদে সভাপতিত্বে করেন জেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন।
সংসদ নেতার প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে সমর্থন জানান এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিরোধী দলের পক্ষ থেকে সংসদ নেতার প্রস্তাবে সমর্থন জানান জামায়াতের নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এরপর, বিধি অনুযায়ী সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যরিষ্টার কায়সার কামাল।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করার মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
চলমান এই সংসদ গণমানুষের প্রত্যাশা পূরণের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে। দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রকে স্থায়ী ভিত দিতে এই সংসদ প্রাণবন্ত হবে দেশপ্রেমিক সংসদ সদস্যদের আলোচনায়। দেশের কোটি কোটি মানুষ সেই প্রত্যাশা নিয়েই তাকিয়ে আছে।





















