সোনার বাংলা গড়াই সরকারের লক্ষ্য : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই স্বাধীনতা দিবসের মূল প্রত্যয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫১-তম বার্ষিকীতে বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মিরা।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাকর্মিরা সরাসরি চলে আসেন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে। এখানে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শ্রদ্ধা নিবেদনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ গড়ার কাজে আওয়ামী লীগকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলা হবে।
আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, পাকিস্তান থেকে বাংলাদেশ এখন উন্নয়নের সকল সূচকে এগিয়ে আছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে সাফল্য আসবে বলে এমনটাই প্রত্যাশা আওয়ামী লীগের নেতাদের।























