সেনা বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, জাতীয় যেকোনো প্রয়োজনে সেনা বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাস্তবসম্মত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
সকালে বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফান্ট্রি রেজিমেন্ট আয়োজিত বিদায়ী সংবর্ধনায় তিনি এ কথা বলেন। সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজে সামরিক রীতিতে সালাম গ্রহণ করন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিদায়ী বক্তব্য রাখেন।























