সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ জামায়াতের
- আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৭০ বার পড়া হয়েছে
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াত। তবে ভোট সুষ্ঠু না হলে ফলাফল মেনে নেবেন না বলে জানিয়েছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। দুপুরে মিরপুরে ঢাকা-১৫’র নিজ আসনের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর আগে সকাল সাড়ে ৮টায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
সারাদেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কিছু কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোট হওয়ার অভিযোগ থাকলেও প্রথমবার গণভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ ভোটাররা।
এদিকে, সকাল সাড়ে ৮টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা-১৫ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটের উৎসবমুখর পরিবেশ দেখেনি জনগণ।
এই নির্বাচনের দিনে ভোটকেন্দ্রসহ সবখানেই নিরাপত্তার চাদর বিছিয়ে রাখে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী। তাদের পেশাদারিত্ব ও কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
রাজধানীর মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমীর। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এ নির্বাচনকে ফ্যাসিবাদবিরোধী আত্মদানের ফসল বলে উল্লেখ করেন তিনি।
সট: ডা. শফিকুর রহমান, আমীর, জামায়াতে ইসলামী

















