সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করায় দেশ আজ উন্নয়নশীল স্তরে উন্নীত : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করেছে বলেই দেশ আজ উন্নয়নশীল স্তরে উন্নীত হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে, কাজ করছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও সিরাজুল হক, চিকিৎসা বিদ্যায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এবং স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যের পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এসময় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগীতার কথা।
স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে বঙ্গবন্ধুর নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাত্র সাড়ে তিন বছরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূনর্গঠন করেন তিনি।
বর্তমান সরকারের অব্যাহত উন্নয়নের ফলেই দেশ আজ উন্নয়নশীল কাতারে উন্নীত হয়েছে বলেও জানান সরকার প্রধান।
দেশের উন্নয়র প্রকল্পের ৯০ ভাগ কাজই করা হয়েছে নিজস্ব অর্থায়নে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























