সিলেট সিটি করপোরেশন আর সড়ক ও জনপথের দায় চাপাচাপির বলী কয়েক হাজার মানুষ
- আপডেট সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশন আর সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়হীনতা ও দায়চাপাচাপির বলী হচ্ছেন নগরীর কয়েক হাজার মানুষ। সিটি করপোরেশনের ভিতরে আম্বরখানা থেকে শাহী ইদগাহ, ও নাইওরপুল থেকে টিলাগড় রাস্তা প্রায় তিন বছরের বেশি সময় ধরে পড়ে আছে ভাঙাচোরা,গর্তে অরক্ষিত আর অব্যবস্থাপনায়। সেবাদাতা অনেক প্রতিষ্ঠান পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা বৈদুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়ার নানা উদ্দেশ্যে বার-বার খোড়াখুড়ি করলেও সংস্কারের দায়িত্ব নেয়নি কেউই। এলাকাবাসীর আন্দোলনেও ফল হয়নি কিছুই।
গত তিন বছরের বেশি সময় ধরে রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ মানুষের জীবন। বিকল্প রাস্তার সুযোগ না থাকায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ি। ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নিয়ে মূল রাস্তা ভেঙেচুড়ে খানা খন্দের সৃষ্টি হওয়ায় এখন চলাচলে দুর্বিষহ হয়ে উঠেছে জনসাধারণের জীবন।
বিভিন্ন সময় ইট সুড়কি ফেলে সড়কটি কোনোভাবে চলার উপযোগী করলেও স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি সিসিক কিংবা সড়ক ও জনপথ বিভাগ। সিটি করপোরেশন-সওজ বিভাগের সমন্বয়হীনতা
রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে থাকলেও, সংস্কারের কথা সিসিককে জানানো হয়েছে বলে দায়সারা জবাব সওজের।
সড়ক হস্তান্তরসহ রাস্তা সংস্কারে সিসিক মেয়র ও প্রধান নির্বাহীর বক্তব্যেও পাওয়া যায় সমন্বয়হীনতার প্রমাণ।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কারে সমন্বয়হীনতা দূর করে দ্রুত সমাধানের মাধ্যমে জনদূর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের ।






















