সিরাজগঞ্জ শহর রক্ষা বাধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় ধস দেখা দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ শহর রক্ষা বাধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঁধের ২শ’ মিটার অংশ ধসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, অতিবৃষ্টি ও যমুনায় পানি বৃদ্ধির কারণে পানির নিচে ঘূর্ণাবাতের কারণে মাটি ও জিওব্যাগ সরে যাওয়ায় ধস নেমেছে। ধস ঠেকাতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ধসের কারণে শহরবাসীকে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন নিবার্হী প্রকৌশলী।























