সিরাজগঞ্জে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পৌর এলাকার কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেয়।
বাংলাদেশ ভুমিহীন আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলা শাখার সভাপতি মোহাম্মদ আজগর আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন। এসময় বক্তারা, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুর্ণবাসনের দাবি জানান।
নওগাঁয় মানববন্ধন করেছে কম্বাইন হারভেস্টার মালিক সমিতি। তাদের অভিযোগ, একেকটি হারভেস্টার মেশিনের দাম ৩১ লাখ টাকা। যেখানে সরকার ভুর্তকি দিয়েছে ১৫ লক্ষ টাকা। কিন্তু মেশিন বিক্রেতা কোম্পানি নিম্নমানের মেশিন দিয়েছে। ফলে ১ বছর যেতে না যেতেই অকেজো হয়ে পড়েছে সেগুলো।






















