সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে শেষে আদালতে হাজির
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করেছে রেব।
সকাল ১১টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে নিয়ে আসা হয় তাদের। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিয়ম অনুযায়ী চারজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রেবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, এই পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ২৪ আগস্ট তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ তারা জবানবন্দি দেয়ার কথা রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। এর আগে পুলিশের অপর তিন সদস্য বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


























