সিএনজি অটোরিক্সা খালে পড়ে দুই জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বৃষ্টির পানিতে ভেসে গিয়ে সিএনজি অটোরিক্সা খালে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
সকালে নগরীর নাসিরাবাদের চশমাহিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মুশলধারে বৃষ্টি হওয়ায় নালা উপচে রাস্তায় উঠে আসে বৃষ্টির পানি। এসময় তিনজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা ডুবে যাওয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় পানির তোড়ে খালের পানিতে ভেসে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের একজনের নাম হাসানুজ্জামান অন্যজন খাদিজা।






















