সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
কখনোই নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না বলে সার্চ কমিটির প্রতি আগ্রহ নেই বিএনপির। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, ইসির অযোগ্যতা ও দেশ পরিচালনায় ব্যর্থতা, সব দায় আওয়ামী লীগের। তাদের সাধারণ সম্পাদকের কথায় বিএনপির কিছু যায় আসে না। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হরতাল দিয়ে আন্দোলন করা যায়। কিন্তু, অবৈধ সরকারের বিরুদ্ধে অন্য কৌশল অবলম্বন করে এগুতে হবে। বিএনপি আশা করে, এই কৌশলে সফল হবে। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।





















