সারাদেশে ‘নিম গাছ’ রোপণ কর্মসূচি পালন করবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন ও বিপর্যস্ত পরিবেশের কবল থেকে দেশ রক্ষায় বিএনপি চলতি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ‘নিম গাছ’ রোপণ কর্মসূচি পালন করবে।
কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ হাদিস পার্ক ও খুলনা সার্কিট হাউজ ময়দানে নিমগাছ রোপনের মাধ্যমে মহানগরীতে ৩ মাসব্যাপী পাঁচ হাজার নিমগাছ রোপন কর্মসূচী উদ্বোধন করেছে দলটি। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, শেখ মুশাররফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় নজরুল ইসলাম মঞ্জু বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের এই কর্মসূচীতে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।






















