সাভার ও সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাভার ও সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
দুপুরে উপজেলার তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে একটি বনজ, একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে প্রধান মন্ত্রীর নির্দেশনায় প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসাবে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাস্কুলে বৃক্ষরোপ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ডিবি ইউনইটেড হাইস্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
জামালপুরে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দুপুরে শহরের ছনকান্দা এলাকায় জেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে গাছের চারা রোপন করা হয়।






















